By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: রাজসিক আভিজাত্যের পরিণতি: কীভাবে সিকিম হারলো তার স্বাধীনসত্তা
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > ইতিহাস > রাজসিক আভিজাত্যের পরিণতি: কীভাবে সিকিম হারলো তার স্বাধীনসত্তা
ইতিহাস

রাজসিক আভিজাত্যের পরিণতি: কীভাবে সিকিম হারলো তার স্বাধীনসত্তা

Rezaul Karim
Last updated: December 3, 2025 6:29 am
Rezaul Karim
Share
SHARE

নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত এক বিলাসবহুল স্টোর—বার্গডফ গুডম্যান। ১৯৭১ সালের ১১ নভেম্বর সেখানে সিকিমের রাজা ও রানি আগমনে আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ ফ্যাশন শো ও নৈশভোজ। শহরের নামকরা ব্যক্তিরা সবাই সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।অতিথিদের সূচনা থেকেই স্বাগত জানানো হয়েছিল সিকিমি ঐতিহ্যের পশমি স্কার্ফ দিয়ে। ভিতরে চলছিল সিকিমেরগান,আলো, ফ্যাশন; শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিচ্ছিল অতিথিরা। এমনকি বাইরে রাস্তার দু’ধারও সিকিমের পতাকায় সাজানো হয়েছিল।রাজা পালডেন থেন্ডুপ নামগিয়াল ও তার মার্কিন স্ত্রী হোপ কুক ওই সফরের পরবর্তী দুই দিন নিউ ইয়র্কের আরও দুই সম্মানজনক স্থানে—ক্লাব কলোনি ও ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতেও—এমনই বড় আয়োজন করেন। নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, রানি মূলত নিজের দেশের পরিচয় ও সত্তার প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণ করতেই এ উদ্যোগ নিয়েছেন।কারণ তখন সিকিম ভারতের নীতিগত পরিবর্তনের চাপের মুখে পড়ছিল। রাজা বুঝতে পারছিলেন, সিকিমের স্বাধীন অবস্থান নড়বড়ে হয়ে যাচ্ছে। তাই তিনি আন্তর্জাতিক সমাজের সমর্থনচেয়েছিলেন—এ কাজে পাশে দাঁড়ান তার স্ত্রীও। এই সফরের কয়েক মাস আগেই রাজা-রানি সত্যজিৎ রায়কে দিয়ে সিকিম নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করান। উদ্দেশ্য ছিল—বিশ্বকে দেখানো যে সিকিম হিমালয়ের অনন্য ও স্বতন্ত্র অঞ্চল। তবে সেই চলচ্চিত্র দীর্ঘদিন প্রকাশিত হয়নি। নামগিয়াল অবশ্য ভাবতেই পারেননি যে মাত্র চার বছরের মধ্যেই তার রাজত্বের ভাগ্য একেবারে পাল্টে যাবে। ১৯৭৫ সালের ১৬ মে—সেই দিনের মাধ্যমেই সিকিম ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় এবং রাজতন্ত্রের ইতি ঘটে। ২০২৫ সালে সেই ঘটনার পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে। সিকিমের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পথে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল—কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন সিকিমি রাজনীতির অন্যতম মুখ—কাজী লেন্দুপ দর্জি, যিনি এলডি কাজী নামেও পরিচিত। পরে তিনি এক সাক্ষাৎকারে জানান, ভারতের সঙ্গে কাজ শেষ হওয়ার পর দিল্লি তাকে আর গুরুত্ব দেয়নি। তিনি ক্ষোভ জানিয়ে বলেছিলেন—একসময় দিল্লিতে গেলে লাল গালিচা পাতা হতো, শীর্ষ রাজনীতিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হত, পরে দেখা পাওয়াই কষ্ট হয়ে দাঁড়ায়। নিজের দেশ বিক্রি করার অভিযোগের বিষয়ে তিনি বলেছিলেন—এ অভিযোগ যদি সত্যিও ধরি, তবে তিনি একা দায়ী নন; সিকিমের অভ্যন্তরীণ অপশাসনও দায়ী। অন্যদিকে সিকিমের শেষ রাজা পালডেন নামগিয়ালের জীবনও শেষ দিকে কঠিন হয়ে ওঠে। স্ত্রী আগেই চলে যান। রাজপাট হারানোর তিন বছরের মধ্যেই প্রথম পক্ষের ছেলে তেনজিং নামগিয়াল গ্যাংটকে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক বছর পর নিউ ইয়র্কে ক্যান্সারে ভুগে রাজাও মৃত্যুবরণ করেন।
ইন্দিরা গান্ধীও তার কিছুদিন পর আততায়ীর গুলিতে প্রাণ হারান। অন্যদিকে কাজী লেন্দুপ দর্জি দীর্ঘ জীবন নিয়ে ২০০৭ সালে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার অনুরোধেই ভারত সরকার সিকিমের বাসিন্দাদের আয়কর থেকে স্থায়ী ছাড় দেয়—যা আজও সিকিমবাসীরা পান। আজকের সিকিমের অনেক তরুণ তার নাম না জানলেও, করমুক্তির সুবিধাটি তারই অবদানের ফল—এটি সেই নেতার বড় অর্জন, যার সারা জীবনই কাটলো বিতর্ক ও অভিযোগের ভিড়ে।

You Might Also Like

Zaker Party Secretary General Shamim Haider signed the condolence book paying tribute to the memory of the former Emir of Qatar.

পর্তুগিজ জলদস্যু তিবাউর যেভাবে হয়েছিলেন সন্দ্বীপের রাজা

মাহিউদ্দিন আহমদের গবেষণা:একাত্তরের সাক্ষাৎকারে গোলাম আযমের অবস্থান

Leaked Iraqi intelligence documents contain controversial claims, sparking new debate on Wahhabi movement and Saudi dynasty

১০ ই’ ডিসেম্বর: ইতিহাসে আলোকিত দিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article ধানমন্ডির ৩২ এর সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক দেখি না: শফিকুল আলম
Next Article পর্তুগিজ জলদস্যু তিবাউর যেভাবে হয়েছিলেন সন্দ্বীপের রাজা

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

US general says airstrikes alone in Iran cannot achieve war goals
বিশ্ব
ঈদে-মিলাদুন্নবী: আমিরাতে সরকারি-বেসরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা
ইসলামিক শিক্ষা
Unrest in Hormuz-Red Sea: China turns to Russia after Saudi oil cuts
বিশ্ব
Paid leave for workers in the Emirates on the occasion of Eid Milad-un-Nabi (PBUH).
ঈমান

You Might also Like

ইতিহাস

The truth behind history: The United States provided extensive assistance to the Soviet Union in World War II

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up