By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > শিক্ষা > টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
শিক্ষা

টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

Rezaul Karim
Last updated: March 29, 2026 2:00 pm
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রতি সপ্তাহে অন্তত একদিন শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “বিশেষ পরিচ্ছন্নতা অভিযান” পরিচালনার কথা বলা হয়েছে।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পাঠদান ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একাধিক জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। গত বুধবার (২৪ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান খোলার আগেই ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু উদ্বোধনের দিনেই সীমাবদ্ধ না রেখে সারা বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। প্রতিদিন শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ নিয়মিত তদারকি করার পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বিদ্যমান বাগানের পরিচর্যা এবং পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১০টি শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও শ্রেণিকক্ষে পাঠদান চলবে। এই অতিরিক্ত ক্লাস কার্যক্রম আগামী ৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণে গত ৯ মার্চ থেকে সাময়িকভাবে বন্ধ থাকা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও আজ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল।

You Might Also Like

আল-আজহার বিশ্ববিদ্যালয় হাজার বছরের জ্ঞানতীর্থ

বিদেশে উচ্চশিক্ষাঃ বাংলাদেশের শিক্ষার্থীদের প্রবণতা

বিদেশে পড়তে যাওয়ার আগে শিক্ষার্থীদের করণীয়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article US command and control plane destroyed in Iranian attack
Next Article Educational institutions reopen after 40 days of holidays, instructions to follow

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

A new path beyond US-dependent security? Iran’s message regarding the Saudi alliance
বিশ্ব
Bloody riots in three Sri Lankan prisons, 3 dead; new concerns over security
বিশ্ব
Iran-Oman on the path to agreement, US announces lifting of blockade on Iranian ports if Hormuz opens
বিশ্ব
ন্যাটোর দৃঢ়তা পরীক্ষা করতে সীমিত হামলা চালাতে পারেন পুতিন, সতর্কবার্তা মার্কিন গোয়েন্দাদের
আন্তর্জাতিক
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up