আমানতের ওপর মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং টাকা উত্তোলনের সীমা তুলে নিয়ে স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচটি শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা আজ সোমবার সকালে ব্যাংকে তালা দিয়ে তারা আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন করেন একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এর আগে একই দাবিতে খাতুনগঞ্জেও কয়েকটি শাখায় তালা ঝুলিয়েছিলেন আমানতকারীরা গ্রাহকদের প্রধান দাবি অবিলম্বে মুনাফা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং তাদের জমানো টাকা ফেরতের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে পাশাপাশি উত্তোলন সীমা তুলে নিয়ে স্বাভাবিক লেনদেন চালু ও আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ১০টার দিকে আমানতকারীরা আগ্রাবাদ এক্সেস রোডে মিছিল বের করে পরে তারা এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে দেন এরপর তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে জড়ো হন সেখানে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ করতে দেখা যায় নিচতলায় একীভূত ইসলামী ব্যাংকগুলোর একটি আঞ্চলিক কার্যালয়ের কাছে পুলিশ মোতায়েন করা হয় একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই কার্যালয়েও তালা ঝুলিয়ে দিলে ভেতরে কয়েকজন কর্মকর্তা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন এ সময় শতাধিক গ্রাহক ব্যাংকে আমার টাকা আমি কেন রাস্তায় স্লোগান দেন এবং নিজেদের জমানো টাকা তুলতে না পারার ক্ষোভ প্রকাশ করেন আমানতকারী সামিনা আক্তার বলেন ভবিষ্যতের নিরাপত্তার জন্য টাকা জমিয়েছিলাম কিন্তু এখন প্রয়োজনের সময় তুলতে পারছি না সামনে ঈদুল আজহা টাকা না পেলে কোরবানি দেওয়া কঠিন হয়ে যাবে এর আগে গত রোববার খাতুনগঞ্জেও ইউনিয়ন ব্যাংকের সামনে বিক্ষোভ হয় সেখানে ক্ষতিগ্রস্ত আমানতকারী সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম প্রশ্ন তোলেন গ্রাহকেরা আদৌ তাদের টাকা ফেরত পাবেন কি না একীভূত ইসলামী ব্যাংকের নামে নাকি আলাদা পরিচয়ে টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই আমরা নিশ্চয়তা চাই সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন জীবনের সব সঞ্চয় নিরাপত্তার জন্য ব্যাংকে রেখেছিলাম অথচ এখন নিজের টাকা তুলতেই রাস্তায় নামতে হচ্ছে সামনে ঈদ পরিবারের দায়িত্ব আছে দ্রুত আমানত ফেরত চাই ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তালা খুলে দেওয়া হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি
