By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > আন্তর্জাতিক > বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত
আন্তর্জাতিক

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত

Rezaul Karim
Last updated: February 12, 2026 1:55 pm
Rezaul Karim
Share
SHARE

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের চলমান নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করার আগে চূড়ান্ত ফল প্রকাশের জন্য অপেক্ষা করা প্রয়োজন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। রণধীর জয়সওয়াল বলেন, ফলাফল প্রকাশের পর জনগণের দেওয়া ম্যান্ডেট কী ধরনের তা বিশ্লেষণ করা হবে, এরপরই পরবর্তী বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও জানান, ভারত বরাবরের মতোই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।ভোটগ্রহণ শেষ হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী প্রশাসন দেশ পরিচালনা করে আসছে।নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তিগুলো। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বিএনপি নেতা তারেক রহমান ইসলামপন্থি জোটকে পরাজিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের চ্যালেঞ্জ বিএনপির জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি অতীতে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরে আসেন। পরে গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালান। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন। তার বক্তব্য অনুযায়ী, সুষ্ঠু ফল নিশ্চিত করতে দল প্রয়োজনীয় সব ধরনের আইনি ও গণতান্ত্রিক পদক্ষেপ নেবে। বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হয় এবং নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রাথমিক ফলাফল রাতের মধ্যেই প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের রাজনৈতিক নেতারা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এখন পর্যন্ত শুধু কয়েকটি বিচ্ছিন্ন ও ছোটখাটো ঘটনার তথ্য জানিয়েছেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম অবলম্বনে

You Might Also Like

Russia will not stop before occupying 4 regions of Ukraine: Putin

চীন-ভারতের পণ্যে ৫০০ শতাংশ শুল্ক বসতে পারে: মার্কিন সিনেটর

ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক

‘ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরো ছয় জাহাজ’

ইরানের জ্বালানি ডিপোতে হামলার পর তেহরানে ঘন কালো ধোঁয়া, পরিবেশ ও জনস্বাস্থ্যে নতুন আশঙ্কা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
Next Article এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেফতার

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

Diplomacy initiative in the midst of war, US-Iran meeting at the UN
বিশ্ব
Trump calls ICC a ‘reckless institution’ and calls on members to leave
বিশ্ব
Macron warns UN amid Gaza war: Don’t let the rule of force be established in the world
বিশ্ব
The unique bamboo procession of the Jakerans on the Atrashi route across the Yamuna-Padma rivers
সারাদেশ

You Might also Like

আন্তর্জাতিক

ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে যাচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি উদ্যোগে নেতানিয়াহুর ‘না’, অনিশ্চয়তায় গাজা যুদ্ধবিরতি

Rezaul Karim
Rezaul Karim
7 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up