By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > সারাদেশ > ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত
সারাদেশ

ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

Rezaul Karim
Last updated: June 27, 2026 1:45 am
Rezaul Karim
Share
SHARE

ফরিদপুর সদর পুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর স্মরণে মুখর পরিবেশে ফরিদপুর জেলার বাইশরশিস্থ বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র আশুরা পালিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার আশেকান, জাকের, মোমিন মুসলমান এবং জাকের পার্টির নেতাকর্মীদের অংশগ্রহণে বাইশরশিস্থ বিশ্ব জাকের মঞ্জিল পরিণত হয় এক বিশাল আধ্যাত্মিক মিলনমেলায়। অনুষ্ঠানসূচি অনুযায়ী গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় পবিত্র আশুরার বিশেষ কর্মসূচি। সারারাতব্যাপী নফল ইবাদত, পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, ওয়াজ-নসিহত, মোরাকাবা, মশাহুদা সহ ১০ মহররম কারবালার অন্তরে ইমাম হুসাইন (রা:) সেই আত্মত্যাগের উপর আলোচনা করা হয়। উপস্থিত মুসল্লিরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতে নিমগ্ন থাকেন। রাতভর ইবাদতের এই পরিবেশে ছিল গভীর প্রশান্তি, ভক্তি ও আধ্যাত্মিক আবহ। শুক্রবার জুম্মার নামাজের পর জাকের পার্টির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আটরশি পীর বিশ্বওলী শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে পবিত্র আশুরার আনুষ্ঠানিক দুইদিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি উপস্থিত আশেকান ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে ইসলামের প্রকৃত শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিকতা, মানবসেবা, ঐক্য এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে সত্য, ন্যায় ও তাকওয়ার পথে অবিচল থাকার আহ্বান জানান। আয়োজকদের মতে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার জাকের, আশেকান এবং ধর্মপ্রাণ মুসলমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আশুরা পালন অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পুরো কর্মসূচিতে নিরাপত্তা, শৃঙ্খলা এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে আত্মত্যাগ, ধৈর্য, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য স্মারক। সেই চেতনা ধারণ করে বাইশরশিস্থ বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত এবারের কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ঈমানি চেতনা, আধ্যাত্মিক অনুপ্রেরণা এবং ইসলামী মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে বলে উপস্থিত মুসল্লিরা অভিমত ব্যক্ত করেন।

You Might Also Like

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

মহান বিজয় দিবসে জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি

ওসমান হাদির হত্যায় জড়িত সবার নাম- ঠিকানা উন্মোচিত করে দেবঃ ডি এমপি কমিশনার

অপারেশন ডেভিল হান্ট–২ শুরু, এমপি প্রার্থীদের দেওয়া হবে অস্ত্রের লাইসেন্স

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article Iran-Oman to continue coordination, new diplomatic understanding on Strait of Hormuz
Next Article Holy Ashura celebrated with religious fervor at Baisharashi Bishwa Zak Manzil in Faridpur

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

রওজা মোবারক জিয়ারত: নবী মোস্তফা সা. প্রতি মহব্বত ও ইসলামী ঐতিহ্যের এক অনন্য অধ্যায়
ঈমান
التهجئة الصحيحة: عمدة نيويورك زهراب ممداني يلتقي ترامب
বিশ্ব
জাতিসংঘ সাধারণ পরিষদে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ থামাতে কি খুলবে কূটনীতির দরজা?
আন্তর্জাতিক
US-Iran face off at UN General Assembly, will it open new doors for diplomacy to stop war?
বিশ্ব

You Might also Like

সারাদেশ

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
সারাদেশ

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
সারাদেশ

সাভারে সাত বছরের মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

Rezaul Karim
Rezaul Karim
5 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up