By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: ভারত বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে: পাকিস্তানের রাজনীতিবিদ
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > বিশ্ব > ভারত বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে: পাকিস্তানের রাজনীতিবিদ
বিশ্ব

ভারত বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে: পাকিস্তানের রাজনীতিবিদ

Rezaul Karim
Last updated: December 23, 2025 3:04 pm
Rezaul Karim
Share
SHARE

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ–এর দল পাকিস্তান মুসলিম লিগ–এর যুব শাখার প্রধান কামরান সাঈদ উসমানি বলেছেন, ভারত যদি বাংলাদেশের দিকে কোনো শত্রুতামূলক দৃষ্টিতে তাকায়, তাহলে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও প্রতিরক্ষা শক্তি তার উপযুক্ত জবাব দেবে। বাংলাদেশে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন। সাঈদ উসমানির ফেসবুক পেজের পরিচিতি অংশে দেখা যায়, তিনি নিজেকে বিভিন্ন পরিচয়ের পাশাপাশি ‘বাংলাদেশ–পাকিস্তান বন্ধুত্ব’ প্রকল্পের আহ্বায়ক হিসেবেও উল্লেখ করেছেন। ওই পেজে প্রকাশিত ‘কেন ওসমান হাদি?’ শিরোনামের ভিডিওতে তিনি বলেন, ২০২১ সালে এই ক্যাম্পেইন শুরু করার সময় তাঁর পাশে কেউ ছিল না, কিন্তু বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তান—দুই দেশের মানুষই তাঁর সঙ্গে রয়েছে বলে তিনি দাবি করেন। ভিডিওবার্তার শুরুতে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এরপর তিনি বলেন, তিনি বাংলাদেশকে কোনো শক্তির অধীন দেখতে চান না। তাঁর মতে, যখনই কোনো মুসলিম তরুণ সামনে এগিয়ে আসে এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে, তখনই তাকে দমন করার চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন, নানা কৌশলে মুসলিম সমাজকে দুর্বল করার চেষ্টা চলে—কখনো পানি সংকট সৃষ্টি করে, কখনো অস্থিরতা উসকে দিয়ে মুসলমানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়।
সাঈদ উসমানি বলেন, বর্তমান মুসলিম তরুণরা এখন এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হয়ে উঠছে। তাঁর ভাষায়, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু তাঁর চিন্তা ও আদর্শকে হত্যা করা যায়নি। তিনি দাবি করেন, আজ বাংলাদেশ ও পাকিস্তানের অসংখ্য তরুণ ওসমান হাদির আদর্শে অনুপ্রাণিত হচ্ছে। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদী অবস্থান পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে বলেন, পাকিস্তান, পাকিস্তানের মানুষ এবং পাকিস্তানের সেনাবাহিনী সবসময় বাংলাদেশের পাশে রয়েছে এবং থাকবে। ভারতের নাম সরাসরি উল্লেখ না করলেও তিনি একটি ‘ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র’-এর প্রতি ইঙ্গিত করে বলেন, যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বা বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত হানে, তাহলে পাকিস্তানের সচেতন জনগণ নীরব থাকবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, তাহলে পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের প্রতিরক্ষা শক্তি খুব কাছেই রয়েছে। ভিডিওবার্তার শেষাংশে তিনি অতীতের একটি সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, আগেও যেভাবে একটি অভিযানের মাধ্যমে প্রতিপক্ষকে জবাব দিতে বাধ্য করা হয়েছিল, প্রয়োজনে আবারও একই ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে। উল্লেখ্য, গত মে মাসে ভারত–পাকিস্তান সংঘাতের সময় ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা অভিযানের দাবি করেছিল, সেটিকে তারা ‘মারকা-এ-হক’ নামে অভিহিত করেছিল এবং সেখানে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়।

You Might Also Like

Iraq to build new oil pipeline via Türkiye-Syria

Trump calls US pilot’s rescue an ‘Easter miracle’, sharply criticizes use of religious language

B-21 is the new hope of the US in the defense challenge of China and Russia

China persuaded Iran to accept a ceasefire at the last minute!

250 years of independence: US heated up over coin featuring Trump’s portrait

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ
Next Article ডনের কার্টুনে বাঘরূপী বাংলাদেশ, সামনে মোদি

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

Mecca agreement could change the map of Middle East security and diplomacy
বিশ্ব
New Chapter of the Hormuz Crisis: The Three-Pronged Challenge of Shipping, Insurance, and International Law
বিশ্ব
The stalemate in the Middle East continues, Gulf states are concerned about the Hormuz crisis
বিশ্ব
Türkiye, Saudi Arabia and Pakistan sign joint defense agreement today.
বিশ্ব

You Might also Like

বিশ্ব

Saudi Arabia seeks alternative to Hormuz crisis, increases capacity of East-West oil pipeline

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
বিশ্ব

Trump, holding a rifle, said, “The days of civil punishment are over.”

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
বিশ্ব

China retaliates in response to US sanctions, bans business with 7 US companies in Beijing

Rezaul Karim
Rezaul Karim
6 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up