যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ঘিরে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে ঠিক সেই সময় কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানকে সতর্ক করে তিনি বলেছেন দেশটিকে দ্রুত বুদ্ধিমান হতে হবে; আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি ছবি শেয়ার করেন যেখানে তাকে একটি অ্যাসল্ট রাইফেল হাতে এবং পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্যসহ দেখা যায়, ছবিটির ওপর বড় অক্ষরে লেখা ছিল ‘নো মোর মি. নাইস গাই’ অর্থাৎ ভদ্র সাজার দিন শেষ, আর পোস্টে ট্রাম্প অভিযোগ করেন ইরান এখনো নিজেদের গুছিয়ে নিতে পারছে না এবং তারা কীভাবে একটি অ-পরমাণু চুক্তি স্বাক্ষর করতে হয় সেটাও জানে না, তাই তাদের দ্রুতই বুদ্ধিমান হয়ে সিদ্ধান্ত নিতে হবে।
