ইরান-এর ইয়াজদ প্রদেশে একটি বিস্ফোরিত না হওয়া ‘বাঙ্কার-বাস্টার’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে; প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলার সময় নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত না হয়ে প্রায় ১৩ মিটার গভীরে মাটির নিচে আটকে ছিল এবং এটি একটি আবাসিক এলাকার নিচে অবস্থান করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়; ইরানি কর্মকর্তারা জানান, উচ্চ ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথভাবে অংশ নেয় ইসলামি রেভেউশনারি গার্ড (আইআরজিসি) ও স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে পরিচালিত অভিযানে কোনো দুর্ঘটনা ছাড়াই বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়; বিশেষজ্ঞদের মতে, ‘বাঙ্কার-বাস্টার’ বোমা সাধারণত ভূগর্ভস্থ শক্ত কাঠামো ধ্বংসের জন্য ব্যবহৃত হয় এবং মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি হওয়ায় বিস্ফোরিত না হলে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে; উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতীতে GBU-28 মডেলের প্রায় ৫ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলে সূত্র জানিয়েছে।
