যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেলান্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান এখন “আর্থিক ধসের” মুখে পড়েছে; ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান প্রণালিটি বন্ধ রাখতে চায় না বরং খোলা রাখতে চায়, কারণ এর মাধ্যমে তারা প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার আয় করে, আর এটি বন্ধ থাকলে একই পরিমাণ অর্থ তাদের ক্ষতি হবে; তিনি আরও বলেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে নিজেদের “মুখ রক্ষা” করতেই তেহরান প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল, এমনকি চার দিন আগে লোকজন তাকে জানায় যে ইরান দ্রুত প্রণালিটি খুলে দিতে চায়, তবে তার মতে, তা করলে ইরানের সঙ্গে কোনো চুক্তি সম্ভব হবে না যদি না কঠোর ব্যবস্থা নেওয়া হয়; অন্য এক পোস্টে তিনি আবারও উল্লেখ করেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে এবং দ্রুত হরমুজ প্রণালি খুলতে আগ্রহী, কারণ দেশটি বর্তমানে টাকার জন্য হাহাকার করছে।
