By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: বিচ্ছিন্ন অবস্থায় ইমরান খান:সাক্ষাৎ না পেয়ে পরিবারের উদ্যোগ বাড়ছে
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > আন্তর্জাতিক > বিচ্ছিন্ন অবস্থায় ইমরান খান:সাক্ষাৎ না পেয়ে পরিবারের উদ্যোগ বাড়ছে
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন অবস্থায় ইমরান খান:সাক্ষাৎ না পেয়ে পরিবারের উদ্যোগ বাড়ছে

Rezaul Karim
Last updated: November 29, 2025 5:31 am
Rezaul Karim
Share
SHARE

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মৃত’ বলে যে গুজব ছড়াচ্ছে, তা পাকিস্তান সরকার সরাসরি অস্বীকার করেছে। সরকারি পক্ষ জানিয়েছে—ইমরান খান এখনো আদিয়ালা কারাগারেই আছেন এবং তিনি জীবিত ও সুস্থ। তবে দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি না দেওয়ায় এই গুজব আরও ছড়িয়ে পড়েছে। পরিবারের দাবি—জেল কর্তৃপক্ষের কাছ থেকে তার জীবিত থাকার প্রমাণ চাওয়ার পরও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ এক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইমরান খানের ছেলে কাসিম খান ‘এক্স’-এ পোস্ট করে জানান, তার বাবাকে কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। পরিবার বা আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। ২০১৮ সালে ক্ষমতায় আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন এবং ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। পিটিআইয়ের দাবি—এই সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পোস্টে কাসিম আরও লিখেছেন, তার বাবা ৮৪৫ দিন ধরে কারাগারে আটক, এবং গত ছয় সপ্তাহ ধরে একা একটি ডেথ সেলে রাখা হয়েছে। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তাদের বোনদের সঙ্গেও দেখা করতে দিচ্ছে না প্রশাসন। ফোনকল, সাক্ষাৎ—কিছুই নেই। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ধরনের কঠোর পরিবেশ কোনো নিরাপত্তা প্রটোকলের অংশ নয়; বরং ইমরান খানের শারীরিক অবস্থা গোপন করার চেষ্টা। কাসিম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি সরকারগুলোর হস্তক্ষেপ কামনা করে বলেন—পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করা, অমানবিক বিচ্ছিন্নতা বন্ধ করা এবং রাজনৈতিক কারণে বন্দি পিটিআই নেতাকে মুক্তি দেওয়া এখন জরুরি।
ইমরান খানের বোন আলিমা খানমও জানান, গত কয়েক মাস ধরে ভাইয়ের সঙ্গে দেখা করতে পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা করার অনুমতি মেলে না। আরেক বোন নুরীন নিয়াজি জানান, টানা চার সপ্তাহ ধরে তাদের কোনো সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন—পরিবারের কাছে ইমরান খানের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য নেই। পিটিআই নেতা জুলফি বুখারি বলেন, তারাও ইমরান খানের মৃত্যুর গুজব বিশ্বাস করেন না; তবে একজন জনপ্রিয় নেতাকে দীর্ঘদিন বিচ্ছিন্ন করে রাখায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। তিনি মনে করেন, রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা ঠেকাতেই তাকে এমনভাবে বন্দি রাখা হয়েছে। অন্যদিকে, আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করে বলেছে—ইমরান খান কারাগারেই আছেন এবং তার স্বাস্থ্য ভালো। তার স্থানান্তর বা স্বাস্থ্যহানি নিয়ে ছড়ানো তথ্য পুরোপুরি ভিত্তিহীন। তারা জানান, চিকিৎসা, খাদ্য, ব্যায়ামসহ সব ধরনের প্রয়োজনীয় সেবাই তাকে দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহও বলেছেন—ইমরান খান সুস্থ আছেন, তার নিয়মিত চিকিৎসা হয় এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে।

You Might Also Like

লোহিত সাগরে বাণিজ্যিক নৌপরিবহনে নতুন সংকট, হামলার শিকার সৌদি জাহাজ

এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত’: উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

জাতিসংঘ থেকে আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া ও চীন

যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে ভেনেজুয়েলা, জানালেন ট্রাম্প

আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হ‌ওয়ার সম্মান দিয়েছেন: ফিল্ড মার্শাল মনির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article মক্কা ও মদীনায় ৩০ দিনে ৬ কোটির উপরে জিয়ারতকারী
Next Article শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এর তাণ্ডব: মৃত ১৩২, নিখোঁজ ১৭৬, জরুরি অবস্থা ঘোষণা

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

US preparing major sanctions against ICC, could put pressure on court’s finances and daily operations
বিশ্ব
واشنطن تستعد لفرض عقوبات شاملة على المحكمة الجنائية الدولية وسط تصاعد المواجهة حول العدالة الدولية
বিশ্ব
Oman’s producer prices rise 32.7%, big jump in refined fuel prices
বিশ্ব
هجوم بطائرة مسيرة أوكرانية على منطقة موسكو: مزاعم باستهداف منشآت نفطية روسية، وتصاعد التوترات
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ সেনা নিহত

Rezaul Karim
Rezaul Karim
0 Min Read
আন্তর্জাতিক

সত্যিই কী পবিত্র মক্কায় ড্রোন ছুড়েছে হুথিরা? ক্রমেই ঘনাচ্ছে রহস্য!

Rezaul Karim
Rezaul Karim
6 Min Read
আন্তর্জাতিক

ইরানের ব্যাপক হামলার মুখে বাংকারে আশ্রয় নিলো লাখ লাখ ইসরায়েলি

Rezaul Karim
Rezaul Karim
1 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up