By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: যেভাবে ৪০ মাইল দূর থেকে শনাক্ত করে পাইলটকে উদ্ধার করেছিল সিআইএ
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > আন্তর্জাতিক > যেভাবে ৪০ মাইল দূর থেকে শনাক্ত করে পাইলটকে উদ্ধার করেছিল সিআইএ
আন্তর্জাতিক

যেভাবে ৪০ মাইল দূর থেকে শনাক্ত করে পাইলটকে উদ্ধার করেছিল সিআইএ

Rezaul Karim
Last updated: April 9, 2026 3:42 pm
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

মাইলের পর মাইল দূর থেকে নিখুঁতভাবে মানুষের হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম এক অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের সেই পাইলটকে উদ্ধার করেছে সিআইএ। নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ ‘গোস্ট মারমার’ নামের একটি অতি গোপনীয় সিস্টেম প্রথমবারের মতো সরাসরি কোনো অভিযানে ব্যবহার করেছে। ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সেই পাইলট দুর্গম পাহাড়ে আত্মগোপন করেছিলেন, ফলে তাকে খুঁজে বের করতেই এই ‘ফিউচারিস্টিক’ বা ভবিষ্যতমুখী প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রযুক্তিনির্ভর এই অনুসন্ধান সম্পর্কে সংশ্লিষ্ট একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানায়, ‘এটি অনেকটা হাজারো দর্শকের চিৎকারে ভরা স্টেডিয়ামের ভেতর থেকেও নির্দিষ্ট কারো কণ্ঠস্বর আলাদা করে শোনার মতো। আপনার হৃদপিণ্ড যদি সচল থাকে, তবে আমরা আপনাকে খুঁজে বের করবই।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সিস্টেমটি ‘লং-রেঞ্জ কোয়ান্টাম ম্যাগনেটোমেট্রি’ ব্যবহার করে মানুষের হৃদস্পন্দনের তড়িৎচৌম্বকীয় সংকেত শনাক্ত করে এবং এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আশপাশের সব ধরনের শব্দ থেকে সেই নির্দিষ্ট সংকেতকে আলাদা করে নেয়। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এই অভিযান সম্পর্কে বলেন, ‘আমাদের অন্যতম সাহসী এক সদস্য জীবিত ছিলেন এবং একটি পাহাড়ের খাঁজে লুকিয়ে ছিলেন—যা শত্রুর চোখে অদৃশ্য হলেও সিআইএ-র কাছে নয়।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই প্রযুক্তির প্রশংসা করে সাংবাদিকদের বলেন, সিআইএ প্রায় ৪০ মাইল দূর থেকে ওই পাইলটের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘এটি অনেকটা খড়ের গাদায় সুঁই খুঁজে পাওয়ার মতো বিষয়; সিআইএ সত্যিই অবিশ্বাস্য কাজ করেছে।’ নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, এই প্রযুক্তিটি লকহিড মার্টিনের অত্যন্ত গোপনীয় ‘স্কাঙ্ক ওয়ার্কস’ বিভাগে তৈরি করা হয়েছে। ব্ল্যাক হক হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মে এটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধবিমানেও এটি যুক্ত করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ ইরানের জনমানবহীন মরুভূমি অঞ্চলটি এই প্রযুক্তির প্রথম ব্যবহারের জন্য ‘আদর্শ’ ছিল, কারণ সেখানে অন্যান্য সংকেতের উপস্থিতি ছিল খুবই কম। একজন কর্মকর্তা জানান, প্রযুক্তিটির নাম ‘গোস্ট’ রাখা হয়েছে কারণ এটি এমন কাউকে খুঁজে পেতে সক্ষম, যে দৃশ্যত পৃথিবী থেকে ‘উধাও’ হয়ে গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে

You Might Also Like

‘ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরো ছয় জাহাজ’

থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে সংঘাত; ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়নি

পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া, সতর্ক করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার, শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article Tehran’s $500 billion ‘tollbooth’ could change the Middle East forever
Next Article How the CIA identified and rescued a pilot from 40 miles away

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

The unique bamboo procession of the Jakerans on the Atrashi route across the Yamuna-Padma rivers
সারাদেশ
রওজা মোবারক জিয়ারত: নবী মোস্তফা সা. প্রতি মহব্বত ও ইসলামী ঐতিহ্যের এক অনন্য অধ্যায়
ঈমান
التهجئة الصحيحة: عمدة نيويورك زهراب ممداني يلتقي ترامب
বিশ্ব
জাতিসংঘ সাধারণ পরিষদে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ থামাতে কি খুলবে কূটনীতির দরজা?
আন্তর্জাতিক

You Might also Like

আন্তর্জাতিক

মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হতে পারে— দিমিত্রি মেদভেদভ

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
আন্তর্জাতিক

সিরিয়াকে ঘিরে ইসরায়েল–তুরস্ক উত্তেজনা, এরদোয়ানকে কড়া হুঁশিয়ারি কাটজের

Rezaul Karim
Rezaul Karim
4 Min Read
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ: আঞ্চলিক নিরাপত্তায় কতটা প্রভাব?

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up