‘ইরান আলোচনায় অত্যন্ত যৌক্তিক উদ্যোগ ও প্রস্তাব উপস্থাপন করেছে, এখন সময় এসেছে আমেরিকার বাস্তবসম্মতভাবে বিষয়গুলো বিবেচনা করার’; ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে আলোচনার ‘বল এখন আমেরিকার কোর্টে’ এবং ‘ইরান কোনো তাড়াহুড়ো করছে না’; সংশ্লিষ্ট সূত্রটি আরও অভিযোগ করেছে যে যুদ্ধের মতো আলোচনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে এবং সতর্ক করে বলেছে, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসংগত চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না’; সূত্রটি আরও যোগ করেছে, আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে ‘কোনো তাড়াহুড়ো নেই’ এবং পরবর্তী দফার আলোচনার জন্য এখনো নির্দিষ্ট তারিখ বা স্থান চূড়ান্ত হয়নি; মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত দাবির কারণে দুই পক্ষ কোনো সাধারণ কাঠামোতে পৌঁছাতে না পারায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ এজেন্সি; ইসলামাবাদে নিয়োজিত তাসনিমের সংবাদদাতা জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের অযৌক্তিক দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে সমঝোতা সম্ভব হয়নি; দীর্ঘ আলোচনার পরও তেহরান কোনো চুক্তিতে সই করেনি এবং টানা ২১ ঘণ্টার নিবিড় আলোচনা চলাকালে ইরানি প্রতিনিধিদল তাদের জনগণের মৌলিক অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নেয়, যেখানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ও আলী বাগেরিসহ বিশেষজ্ঞ কমিটির সদস্যরা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের স্বার্থ অক্ষুণ্ণ রাখেন এবং যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিগুলো প্রতিহত করেন।
