By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
AlMujaddid 24AlMujaddid 24
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Search
Health
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Reading: মাথা নোয়াবো না, ইরান পুরো গ্লোবাল সাউথের হয়ে লড়ছে: আবাঘচি
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
AlMujaddid 24AlMujaddid 24
Font ResizerAa
Search
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • ধর্ম
    • সারাদেশ
    • ঈমান
    • ইবাদাত
    • আকীদা
    • আখিরাত
    • ইতিহাস
    • ফিকহ
  • সারাদেশ
  • বিশ্ব
  • শিক্ষা
  • খেলা
  • বাণিজ্য
  • আন্তর্জাতিক
Have an existing account? Sign In
Follow US
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
AlMujaddid 24 > Blog > আন্তর্জাতিক > মাথা নোয়াবো না, ইরান পুরো গ্লোবাল সাউথের হয়ে লড়ছে: আবাঘচি
আন্তর্জাতিক

মাথা নোয়াবো না, ইরান পুরো গ্লোবাল সাউথের হয়ে লড়ছে: আবাঘচি

Rezaul Karim
Last updated: June 24, 2026 6:40 am
Rezaul Karim
Share
Oplus_131072
SHARE

ভারতের নয়া দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় অবস্থান তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আবাঘচি অভিযোগ করেছেন, ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিরুদ্ধে ‘বর্বর ও বেআইনি আগ্রাসন’ চালাচ্ছে এবং তেহরান কখনোই সাম্রাজ্যবাদী চাপের কাছে মাথা নত করবে না। তিনি ব্রিকস সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া এ যুদ্ধ শুধু তেহরানের একার নয়, বরং পুরো গ্লোবাল সাউথের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আরাকচির ভাষায়, “ইরান সবার হয়ে লড়ছে—একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্য, যা আমরা সবাই মিলে গড়ে তুলছি। আমাদের সৈন্যরা পশ্চিমা আধিপত্য ও যুক্তরাষ্ট্রের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে।” এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গত এক বছরে ইরানের ওপর চালানো দুই দফা হামলার নিন্দা জানিয়ে বলেন, এসব হামলা মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়েছে এবং আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গেও সেসব অভিযোগের মিল নেই। আবেগঘন বক্তব্যে মিনাবে স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত শিশুদের মায়েদের স্মরণ করে তিনি বলেন, “তারা সন্তান হারিয়েও মাথা নত করেননি।” একইসঙ্গে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও সৈন্যদের ত্যাগের কথাও উল্লেখ করেন তিনি। ইরান তার আদর্শ থেকে সরে এসেছে কি না—এ প্রশ্ন তুলে আরাকচি বলেন, “আমরা কখনোই সাম্রাজ্যবাদের কাছে নতি স্বীকার করিনি, ভবিষ্যতেও করব না।” তিনি আরও বলেন, “পতনোন্মুখ সাম্রাজ্যবাদী শক্তিগুলো ঘড়ির কাঁটা উল্টে দিতে চায়, তাই তারা মরিয়া হয়ে আগ্রাসী আচরণ করছে।” ব্রিকসকে তুলনামূলকভাবে বেশি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থার প্রতিনিধি আখ্যা দিলেও জোটটির অবস্থান এখনো নড়বড়ে বলে মন্তব্য করেন তিনি। সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সংহতির আহ্বান জানিয়ে আরাকচি বলেন, “এই কক্ষে উপস্থিত প্রায় সব দেশই কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের জবরদস্তিমূলক নীতির শিকার।” তিনি ব্রিকস সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘বেআইনি আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর নিন্দা ও কার্যকর পদক্ষেপ নেয়। পশ্চিমা দেশগুলোর নীরবতার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “গণহত্যা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন ও আন্তর্জাতিক জলসীমায় প্রকাশ্য জলদস্যুতার ঘটনায় চুপ থেকে তারা দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করছে।” একইসঙ্গে তিনি বলেন, ইরান এখনো কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দেয় এবং সম্মানজনক আচরণের জবাব সম্মানের সঙ্গেই দেবে। “ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ইস্যুর সামরিক সমাধান নেই। আমরা চাপ বা হুমকির কাছে নত হব না, তবে সম্মানজনক ভাষায় কথা বলা হলে সেভাবেই জবাব দেব,” বলেন তিনি। ইরানের জনগণ শান্তিপ্রিয় এবং তেহরান ‘আক্রান্ত, আক্রমণকারী নয়’ বলেও দাবি করেন আরাকচি। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে তার এমন অবস্থান বর্তমান চেয়ার দেশ ইন্ডিয়া-কে কূটনৈতিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে, কারণ নয়াদিল্লি একদিকে সংলাপের পক্ষে থাকলেও অন্যদিকে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলছে। ফলে ভারতের জন্য সরাসরি কোনো পক্ষ নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, আরাকচির এই বক্তব্যের পর এবারের ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিই আলোচনার কেন্দ্রে চলে আসবে ।

You Might Also Like

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা, চীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন বিশ্বশক্তিগুলো

হরমুজের কাছে সামরিক জাহাজ এলেই যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে ধরা হবে: ইরান

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা

ভারত-চীনের মানুষ শিশু জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের শেয়ার ঘিরে বিতর্ক

ওপেক ত্যাগে সংযুক্ত আরব আমিরাত: বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার সূচনা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Copy Link Print
Share
Previous Article বৈশ্বিক অর্থনীতিতে এখনো গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক
Next Article US-China trade relations still important to the global economy

Stay Connected

248.1kLike
69.1kFollow
134kPin
54.3kFollow
banner banner
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More

নতুন ব্লগ পড়ুন

রওজা মোবারক জিয়ারত: নবী মোস্তফা সা. প্রতি মহব্বত ও ইসলামী ঐতিহ্যের এক অনন্য অধ্যায়
ঈমান
التهجئة الصحيحة: عمدة نيويورك زهراب ممداني يلتقي ترامب
বিশ্ব
জাতিসংঘ সাধারণ পরিষদে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ থামাতে কি খুলবে কূটনীতির দরজা?
আন্তর্জাতিক
US-Iran face off at UN General Assembly, will it open new doors for diplomacy to stop war?
বিশ্ব

You Might also Like

আন্তর্জাতিক

এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত’: উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

Rezaul Karim
Rezaul Karim
3 Min Read
আন্তর্জাতিক

ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যে কোন ও একটি বেছে নিন: মার্কিন জেনারেল

Rezaul Karim
Rezaul Karim
2 Min Read
AlMujaddid 24AlMujaddid 24
Follow US
© ২০২৫ Al-Mujaddid 24 | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up